শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবসে মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুলাই) শনিবার বাদ জোহর দরগাহ হযরত শাহজালাল (রাহঃ) মাজার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ১৬ জুলাই ২০০৭ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারাবন্দী করে মাইনাস ফর্মূলার অপচেষ্টা করেছিলো দেশ বিরোধী অপশক্তি। এ দিনটি বাঙালী জাতির ইতিহাসে কালো অধ্যায়। তবে তাদের এই অপচেষ্টা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে রুখে দিয়েছিলো, তিনি বলেন আজকের এই দিনে ২০০৭ সালে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারাবন্দী করে রাজনীতি থেকে মাইনাস করার যে অপচেষ্টা করা হয়েছিলো সেই স্বপ্ন লাখো বাঙ্গালীর আন্দোলনের মুখে পরাস্ত হয়। লুটতারাজকারী অপশক্তির করা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র বেশিদিন স্থায়ী করতে পারেনি। আমাদের নেত্রী দেশ ও জনগণের সেবা করতে মুক্ত হন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ উন্নয়নের ধারায় এগিয়ে চলছে। তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্রই রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর যুবলীগ সবসময় কাজ করে যাচ্ছে বলে জানান।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তা নস্যাৎ করতে বিএনপি জামায়াত ষড়যন্ত্রের জাল বুনে চলেছে, যা এর আগেও তারা বহুবার কার্যকর করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ওরা মিথ্যাবাদী লোভী সাম্প্রদায়িক রাজনীতিবিদ। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বিএনপি লুটতাজের দেশে পরিণত করেছিলো। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী পদক্ষেপে বাংলাদেশ আজ শুধু উন্নয়ন আর অগ্রযাত্রার মাইলফলকই নয়, বরং শেখ হাসিনার মানবিক নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি আজ বিশ্বনেতাদের কাছে উন্নয়ন আর মানবিকতার প্রতীক।

দোয়া ও মিলাদ মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্ট সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন এড কাশেম আহমদ, এড আকবর হোসেন, মাসুদ মিয়া পীর, মাজেদ চৌধুরী, মোসাদ্দেক নবি, নুরুজ্জামান, রুপম আহমদ, সেবুল আহমদ সাগর, আফজাল হোসেন, আজাদ উদ্দিন, রুহুল আমিন, আবির হাসান রানা, রাফিউল করিম মাছুম, জাবেদ আহমদ, সাদেক খান, রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম আমিন, নাহিদ রহমান সাব্বির, লন্টু গোপ, সোহেল খন্দকার, মনির মিয়া, আব্দুল কাদির ইমন, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain