শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

সিলেট-তামাবিল সড়কে ফের দুর্ঘটনায় আহত ৪

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সম্প্রতি সিলেট-তামাবিল সড়কে ঘন ঘন ঘটছে দুর্ঘটনা। রবিবার (১৭ জুলাই) ফের ওই সড়কে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ মারা না গেলেও আহত হয়েছেন ৪ জন।

জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের চিকনাগুল হাই স্কুল গেইটের সামনে মাইক্রোবাস (নোয়াহ) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। রবিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সবার নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নুরুজ্জামান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়াও আহতরা সবাই জৈন্তাপুর উপজেলা দরবস্ত এলাকা বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain