শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ-ওবায়দুল কাদের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। তার দল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, চায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। গতকাল রবিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের

(বিআরটিসি) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় যোগ দেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিআরটিসি লাভের ধারায় ফিরে এসেছে। এ ধারাকে অব্যাহত রাখতে হবে। বিআরটিসি যেন সরকারের বোঝা না হয়, সেদিকেও নজর দিতে হবে।

বর্তমান সরকারের অধীনে বিএনপির নির্বাচনে না যাওয়ার ঘোষণা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয়, তাহলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। সরকার শুধু সহযোগিতা করবে কমিশনকে।

ওবায়দুল কাদের আরও বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসছে। এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। শেষ দিন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের ১০ সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের ডাকে এই সংলাপে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দলের দায়িত্ব।

নির্বাচন কমিশনের সংলাপে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এই নির্বাচনকে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হিসেবে দেখতে চাই। নিবন্ধিত সবার অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain