শিরোনাম :
১৩৩ দেশকে পেছনে ফেলে-সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ রাষ্ট্রপতি নির্বাচন : সংসদে ভোটগ্রহণ শুরু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৩৯ রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র‌্যালি ও সমাবেশ: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট দক্ষিণ সুরমা নিউইয়র্ক সমিতির বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারে নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ::সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নবারুন উচ্চ বিদ্যালয়ে ৫০ জনকে এন্ড কলেজ এবং বাদ জুম’আ গ্লোডেন ফিচার একাডেমিতে ৬০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক ইনক’র সভাপতি ইশতাকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সহ-সভাপতি শাহ কামাল উদ্দিনসহ সকলের আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গোল্ডেন ফিউচার একাডেমির পরিচালক মো. আল মামুনের সঞ্চালনায় এবং আবদুস সামাদ আছাদ ও আলা উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বি হাজী সজ্জাদ মিয়া কাপ্তান, গোল্ডেন ফিউচার একাডেমি’র প্রিন্সিপাল ও পরিচালক সারওয়ার হোসন,গোল্ডেন ফিউচার একাডেমি’র পরিচালক মনিরুল ইসলাম তুরণ, সমাজসেবক তুহিন চৌধুরী, হাজী পাবেল, আলতাফ হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, রাসেল আহমদ রানা, সাংবাদিক সুলতান সুমন,শামীম আহমদ, আল মাছুম,খায়রুল আমিন,আবু সালেহ,রাজ খান ইমন,সহ প্রমূখ ।
উল্লেখ্য, বন্যাদুর্গতদের সাহায্যার্থে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া প্রদান করে যাচ্ছে সিলেট দক্ষিণ সুরমা নিউইয়র্ক সমিতি ইনক।এরই ধারাবাহিকতায় সিলাম ইউনিয়নের গোল্ডেন ফিউচার একাডেমি ও নবারুণ উচ্চ বিদ্যালয়ে ১১০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain