শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন সকল পুজামন্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী খুন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন। আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজিকালুর টিলার পাশে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। টিলার পাশে বুলবুল আহমেদ (২২) নামের শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আহত অবস্থার বুলবুলকে উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়। তিনি শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক জানান, সন্ধ্যায় গাজিকালুর টিলায় ছিনতাইকারীরা বুলবুলকে ছুরিকাঘাত করে। সেখান থেকে হাসপাতালে আনা হলে মারা যান বুলবুল। এ বিষয়ে জানতে শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain