শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

বুলবুল হত্যা: আদালতে স্বীকারোক্তি আবুলের

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের আসামি আবুল হোসেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার আদালতে তোলে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেব জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হোসেন। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় আবুল হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- তারা হলেন, কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)।

অপর দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

ক্যাম্পাসের গাজীকালুর টিলা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বুলবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ২২ বছরের বুলবুল লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে। তাকে হত্যার ঘটনায় ওই দিন মধ্যরাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ছিনতাই করতেই বুলবুলকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় বুলবুলের কথিত প্রেমিকার সম্পৃক্তাতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain