শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

গোয়াইনঘাটে তিনদিন পর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে নিখোঁজ আনফর আলীর (৬৫) লাশ তিনদিন পর উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ২টায় উপজেলার চেঙ্গের খাল নদীর জলুরমুখে ঘটনাস্থলের পাশ্ববর্তী বাঁশঝাড়ের কাছে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এর আগে গত সোমবার বিকেলের দিকে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে আনফর আলীর স্ত্রীর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলের দিকে গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী (বাদু) ও হাওয়ারুন বেগম তাদের নাতি রুহুল আমিনকে নিয়ে ডিঙি নৌকায় চেপে চেঙ্গের খাল নদী পাড় হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বাল্কহেড তাদের বহনকারী ডিঙি নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিন যাত্রী নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নাতি রুহুল আমীনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও হাওয়ারুন বেগম ও তার স্বামী আনফর আলীর খোঁজ পাননি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে হাওয়ারুন বেগমের মরদেহ উদ্ধার করেন। আর আজ ঘটনার তিনদিন পর আনফর আলীর মরদেহ উদ্ধার করা হলো।
এ ঘটনায় ৪ জনকে আটকের পাশাপাশি গোয়াইনঘাট থানাপুলিশ বাল্কহেডটি জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম জানান, নিখোঁজ আনফর আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain