শিরোনাম :
মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির জরুরী সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সারাদেশ জুড়ে অব্যাহত বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই, শনিবার, বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
উক্ত বিক্ষোভ সমাবেশকে সফল ও স্বার্থক করতে ২৭জুলাই, বুধবার ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আজমল বক্ত চৌধুরী সাদেক, নজীবুর রহমান নজীব। সদস্য – আব্দুর রহিম,
সৈয়দ তৌফিকুল হাদি, মুকুল মুর্শেদ, আক্তার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল হোসেন, আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।
সভায় বক্তারা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল ও স্বার্থক করার আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain