শিরোনাম :
৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝোপ থেকে উদ্ধার মৃত নারীর পরিচয় মিলেছে

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশে ঝোপঝাড়া থেকে উদ্ধারকৃত ৪০ বছর বয়সী এক মৃত নারীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি ঝোপঝাড় থেকে উদ্ধার নারীর নাম আখলিমা বেগম।

আখলিমা কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের জমির আলীর মেয়ে। পুলিশ বলছে ওই নারী ১০ বছর ধরে মানসিক রোগী ছিলেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম শনিবার সন্ধ্যা ৬ টায় মোবাইলে বলেন, শনিবার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসি। স্থানীয়দের ও তাঁর স্বজনদের মাধ্যমে জানতে পারি এই নারী ১০ বছর ধরে মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে একা ভবঘুরের মতো চলাফেরা করতেন। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । মরদেহ দেখে মনে হচ্ছে গতকাল হয়তো ওই নারীর মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। বিকেলে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain