শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সিলেটে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ১৬ সাংবাদিক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে অসুস্থ সাংবাদিক ও প্রয়াত সাংবাদিক পরিবারের মধ্যে চেকের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১ আগষ্ট) সকালে সিলেটে জেলা প্রশাসকের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সিলেট জেলায় কর্মরত অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ১৬ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে অনুদানের চেক প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এজন্য তিনি সাংবাদিক কিংবা সাংবাদিকদের পরিবারের প্রতি তাঁর সুনজর রয়েছে। যারা অনুদান পেয়েছেন তাঁরা সবাই যোগ্য বলে আমি মনে করি। বন্যা পরবর্তী সময়ে অসুস্থ সাংবাদিকগণ এই সহায়তা পেয়ে উপকৃত হবেন। সবচেয়ে বড় কথা সাংবাদিকসহ সব পেশার অসহায় মানুষের পাশে সরকার রয়েছে।

সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসানের সভাপতিত্বে ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সাংবাদিক আব্দু রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain