শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিদ্যুতের লাগামহীন লোডশেডিং, জ্বলানী ও দ্রব্যখাতে অব্যবস্থাপনা এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম এর হত্যার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সজীব এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দীন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজালুর নাঈম চৌধুরী, জেলা ছাত্রদল নেতা আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা কাওসার আহমেদ শিবলু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মহানগর ছাত্রদলের কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম মামুন, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য নোবেল হোসেন সায়েম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান পরান, ৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল আহমেদ, যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাফি, এমসি কলেজ ছাত্রদল নেতা হোসেইন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain