শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটেরা সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে-লোকমান আহমদ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের অকুতোভয় আপোসহীন সংগ্রামী ছাত্রনেতা, শ্রেণীহীন শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে আজীবন লড়াকু সৈনিক, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী মেহনতি মানুষের মুক্তি আন্দোলনের রূপকার, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের বীর সেনানী, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, চিরঞ্জীব জননেতা বীরমুক্তিযোদ্ধা আখতার আহমদের ৩৬তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ জননেতা আখতার আহমদের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরে বলেন একটি অসাম্প্রদায়িক শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম আজ সময়ের দাবী। জননেতা লোকমান আহমদ তার বক্তব্যে সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটেরা সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে ঘরে বাইরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবী জানান।

মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা জাসদ সহ সভাপতি সৈয়দ আনসার আলী, মহিউদ্দিন আহমেদ,শাহজাহান জুবেরী, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, নাজমুল হক, মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত জননেতা আখতার আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয় এবং আজ দুপুরে মরহুমের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain