শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে জেনারেটর প্রদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেছেন, প্রবাসীরা দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে যে সহযোগিতা করে মানবিকতা দেখান তাতে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হই তাদের এই অবদান অনস্বীকার্য। মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. অলিউর রহমান প্রদত্ত জেনারেটর গ্রহণকালে তিনি একথা বলেন।

(৭ আগস্ট) রোববার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট অফিসে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের জন্য একটি জেনারেটর প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমানের পক্ষ থেকে আইএফআইসি ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আব্দুল মুমিন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের কাছে হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য সোয়েব আহমদ, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাঃ আবু সালেহ খান, আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, রক্ত কেন্দ্রের অফিস সহকারী শফি আহমেদ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. অলিউর রহমানের মাতা মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে রক্ত গ্রহণকালে বিদ্যুৎ বিভ্রাট এর কারণে রক্ত পরিসঞ্জালন দেরি হওয়ায় মানুষের কষ্ট লাগবে তিনি এই জেনারেটরটি দান করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain