শিরোনাম :
শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল

সিলেটে অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে দুর্ঘটচনায় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির এক সদস্য মারা গেছেন।

মারা যাওয়া নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি)সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিশানের বাড়ি নোয়াখালি জেলার পাক মুন্সিরহাটে।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত থাকাবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান।

তিনি জানান, আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন অন্য বিজিবি সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী বলেন, মারা যাওয়া উক্ত সৈনিকের মৃতদেহ তার নিজ বাড়ীতে ফ্রিজার গাড়ি দিয়ে প্রেরণ করা হচ্ছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain