শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাঁতী লীগ।

 

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। প্রথমে সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 

পরে সকাল ৯টায় সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে সিলেট মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain