শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক পদে লড়বেন তানভীর আহমেদ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দীর্ঘ অপেক্ষার পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ও মহানগর যুবদলের সম্মেলন, আগামী মাসের (সেপ্টেম্বর) ১০ তারিখ জেলা ও ১১ তারিখ মহানগরের কাউন্সিলের তারিখ নির্ধারন করা হয়েছে। আসন্ন কাউন্সিলে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা করবেন তানভীর আহমেদ চৌধুরী।

উদীয়মান তরুন এ নেতার সাথে কথা বলে জানা যায় যে, তিনি বর্তমানে মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করছেন, অতীতে ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, তিনি বলেন আমি আমার কলেজ জীবনের শুরু থেকেই স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসছি, মহানগর ছাত্রদলে দুই মেয়াদে দুটি পদের দ্বায়িত্বে ছিলাম, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সততার সাথে দ্বায়িত্ব পালন করতে।

আসন্ন মহানগর যুবদলের সম্মেলনে আমি সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিল করছি ইনশাআল্লাহ, সিলেট মহানগরের আওতাধীন ২৭ টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন আপনারা আপনাদের মহামূল্যবান রায় দিয়ে আমার পাশে থাকুন,

আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও রায় আমার একান্ত কাম্য,

আমি যদি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হই, কথা দিচ্ছি আপনাদের আমানতের খেয়ানত করবো না,

ইনশাআল্লাহ বাংলার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে ও বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারে অতীতের ন্যায় আগামীতেও সামনের সারীতে পাবেন। আপনার সকলের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain