শিরোনাম :
এই বাজেটে দাম বাড়তে পারে ও কমতে পারে যেসব পণ্যের ভূমিকম্পে কাঁপল সিলেট মৃত্যুর ৩০ বছর পর শাহজালালের দরগাহ কবরস্থান থেকে তোলা হবে সালমান শাহ’র মরদেহ সিলেট আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে: কয়েস লোদী ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাফলংয়ে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে শিশুদের করোনা টিকা ক্যাম্পেইন শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে পর্যায়ক্রমে সকল শিশুকে দেয়া হবে কোভিড-১৯ প্রতিরোধক টিকা। প্রথম পর্যায়ে সিলেট মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুশিক্ষার্থীদের বিশেষ টিকা ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় সিলেট নগরীর জিন্দাবাজারের সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র এসব কথা বলেন।

শিশু শিক্ষার্থীদের টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষিকা প্রমুখ।

ক্যাম্পেইনের প্রথম দিনে সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় ও বন্দরবাজারস্থ দূর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।
পর্যায়ক্রমে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হবে।

ক্যাম্পেইনে ৫ বছর থেকে অনুর্ধ্ব ১২ বছরের শিশু শিক্ষার্থী যাদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের ইংরেজি অনলাইন কপি আছে এবং সুরক্ষা এ্যাপসে কোভিড-১৯ টিকার নিবন্ধন করেছেন তারাই টিকা দিতে পারবেন। যারা এখনো জন্ম নিবন্ধন করেননি বা ইংরেজি কপি নাই তাদের জন্ম নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain