শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

পাকিস্তানে ত্রাণ পাঠাবে বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ ত্রাণ সহায়তা পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা হচ্ছে। সেখানকার নারী-শিশুরা চরমভাবে দুর্দশায় রয়েছে। বাংলাদেশ যুদ্ধে বিজয়ী জাতি। আমরা সেখানে সাহায্য পাঠাব।

জাতীয় শোক দিবস স্মরণে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা করতে বলেছি। আমরা তাদেরকে রিলিফ (ত্রাণ) পাঠাবো। ’

শেখ হাসিনা বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি, সেই হিসেবেই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। কাজেই আমরা মানবতার সেবায় পাশেই আছি। ’

বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর যারা বিত্তশালী আছে তাদের বলবো, শুধু নিজেরা খেয়ে পরে ভালো থাকলে চলবে না। আশে-পাশে কারা কষ্টে আছে তাদের দিকে তাকান, তাদের সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। এটিই আওয়ামী লীগের শিক্ষা। এটিই জাতির পিতার শিক্ষা। ’

এফএইচ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain