শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

পাঁচ দাবিতে ১৩ সেপ্টেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করবেন পরিবহন শ্রমিকরা। গত রবিবার (২৮ আগস্ট) সিলেটে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া।

এ দাবিগুলো আদায়ের লক্ষ্যে প্রথমে তারা আগামী ৮ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করবে। দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে এ কর্মসূচি পালন করা হবে। এরপরে তারা ১৩ সেপ্টেম্বর ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain