শিরোনাম :
রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কমলগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎব্যবস্থা: ১৭ খুঁটি ও অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি-‘সিলটি পাঞ্চায়িত’ এর সংবাদ সম্মেলন সিটি মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেষ্ট এবং অর্থ প্রদান

বিএনপি-জামায়াতের তান্ডবের প্রতিবাদে সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল পরবর্তী সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, নৈরাজ্যকারীদের প্রতিহত করতে যুবলীগ মাঠে থাকবে, মাঠে থেকেই সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেবে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন বিএনপি জামায়াতকে সেটা ধ্বংস করতে দেয়া হবে না। যদি বিএনপি-জামায়াত দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।

মিছিলটি নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain