শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

থানায় আইনি সহায়তা না পেলে ইনচার্জের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: থানায় আইনি সহায়তা না পেলে ইনচার্জের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

রোববার বিকালে পুলিশ লাইন্সের কনফারেন্স হলে সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এ ঘোষণা দেন।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, সাংবাদিক আর পুলিশকে কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ সাংবাদিক পুলিশের লক্ষ্য ও উদ্দেশ্য একই।

তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে যদি কোনো পুলিশ সদস্য মানুষকে হয়রানি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি এক সেকেন্ডও দেরি করব না। কোনো অপেশাদারি আচরণ বরদাশত করা হবে না। কারণ পুলিশ সাধারণ মানুষের বন্ধু হয়ে তাদের পাশে আছে সব সময়।

এসপি বলেন, কোনো মানুষ যদি থানায় তার সুষ্ঠু অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি সহায়তা না পায় তাহলে সেই থানার ইনচার্জের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মানুষের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। নিরাপত্তার টহল আরও জোরদার করা হবে, এমনকি ইউনিয়ন পর্যায়ে পুলিশি টহলের ব্যবস্থা করা হবে। পুলিশের এই দায়িত্বকে ইবাদত মনে করি।

সুনামগঞ্জকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে এ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক কালচার অন্যান্য জেলার তুলনায় ভিন্ন। কাজেই জেলার ঐতিহ্যকে সমুন্নত রেখে তার সময়কালে তিনি এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে গণমাধ্যমকর্মীসহ জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন, সদর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মো. আজিজুর রহমান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain