শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

ডিজিটাল হুন্ডিতে এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: অবৈধ হুন্ডি কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে ডলারের দাম বাড়াসহ নানা কারণে তদন্ত শুরু করতে গিয়ে তাদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। হুন্ডির মাধ‌্যমে গত এক বছরে ৭৫ হাজার কোটি পাচার করা হয়েছে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মালিবাগ সিআইডি কার্যালয়ে সংস্থাটির প্রধান মো. আলী মিয়া আরও জানান, এ পাচারের পরিমাণ ডলারে ৭.৮ বিলিয়ন। গ্রেপ্তারকৃতরা গত চার মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার করে। এছাড়া, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে হুন্ডির কারবার করে এমন পাঁচ হাজারের বেশি এজেন্টের সন্ধান পাওয়া গেছে।

সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, ডলারের দাম বাড়ায় তদন্তে নামে সিআইডি। তদন্তে নেমে হুন্ডি কারবারের সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গত ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার হয়েছে বলে জানা গেছে। এছাড়া সিআইডির সাইবার ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে জানতে পারে এমএফসে হুন্ডি করে এমন ৫ হাজারের বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডি।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে এমএফএস এজেন্ট জড়িত বলে পাওয়া গেছে। এ ৫ হাজার এজেন্ট গত ৪ মাসে ২৫ হাজার কোটি এবং বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain