শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

জাফলংয়ে নালার পানিতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নালার পানিতে ডুবে রাকিবুল নামের ৮ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রহমতপুর গ্রামে বন বিভাগের নালায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রাকিবুল রহমতপুর গ্রামের মুক্তার আলী’র ছেলে ও স্থানীয় দারুল উসওয়া ইসলামিয়া মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসা থেকে বাড়িতে আসে রাকিবুল। শনিবার দুপুরে বাড়ির পাশের নালায় গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই এমরুল কবীর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain