শিরোনাম :
শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে ৬৩৩ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে এসএসসি ’৯১-এর বৃক্ষমেলা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে বিয়ানীবাজারে জমজমাট নৌকাবাইচ‘ বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে: বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সিলেটে ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১১টায় স্কুল প্রাঙ্গণে তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহজালাল উপশহর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও শাহজালাল উপশহর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উদ্যমী হয়ে পড়াশোনায় ভালো ফলাফল করবে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে।

স্বাগত বক্তব্য রাখেন তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেট-এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কবির আহমদ বাবর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মেসবাউর রহমান আলম, এ্যাডভোকেট সাইফুল খালম, এডিশনাল পিপি জাফর ইকবাল তারেক, হাই স্কুলের অভিভাবক সদস্য বাহার উদ্দিন, আতহারিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো: ফরিদ হোসেন, এ্যাডভোকেট মঈন উদ্দিন মঞ্জু, কায়সার আহমদ তুহিন, ফটো সাংবাদিক মামুন হাসান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নাজীন আক্তার চৌধুরী, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আরিদা আক্তার লিজা, নুরুল হাবিব রুহান সাদী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী।

আলোচনা সভা শেষে এস.এস.সি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান ‘তৈয়মুন নেছা ফাউন্ডেশন, সিলেট’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ মাতার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain