শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

সিলেট জেলা যুবদলের নেতৃত্বে মুমিন-মকসুদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবদলের কাউন্সিল সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষ ভোটে সিলেট জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মকসুদ আহমদ।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভোট গণনা শেষে কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।

জানা গেছে, ফলাফল অনুসারে ৩১৭ ভোট পেয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ পেয়েছেন ১৩৩ ভোট। অপর প্রার্থী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়। এই পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অপর দুই প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ১৯৪ ও সাবেক সহসভাপতি লিটন আহমদ ২৭ ভোট পেয়েছেন।

সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় বিএনপির ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain