শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

নগরে ভ্রাম‌্যমাণ আদালতের উপর হামলা, তিন পুলিশ সদস্য আহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরের অবৈধ বিদ্যুৎসংযোগ বন্ধে অভিযান পরিচালকালে ভ্রাম্যামান আদালতের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা ৩ পুলিশ সদস্য।

এছাড়া হেনস্থার শিকার হন আদলত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।

সোমবার দুপুরে নগরের কাষ্টঘর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কাষ্টঘর এলাকায় তনিম কান্তি দেব নামের এক গ্রাহক দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আজ তার বাসার সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় তনিমের নেতৃত্বে আদালতের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। পরে অভিযুক্ত তনিম কান্তি দত্তকে আটক করে পুলিশ।

এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সহকারী প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী সিলেট কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক সোমবার (১২ সেপ্টেম্বর) সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল না দেওয়রি জন্য সংযোগ বিচ্ছিন্ন করতে তনিম কান্তি দত্তের বাসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এসময় তনিম কান্তি দত্তকে বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ম্যাজিস্ট্রেট। কিন্তু তিনি এতে সম্মত না হওয়ায় বিধি মোতাবেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আসামি তনিম কান্তি দত্ত, তনয় কান্তি দত্তসহ আরও চার পাঁচ জন বাঁধা প্রধান করেন এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ির চাবি নিয়ে নিয়ে যান হামলাকারীরা।

এজাহারে উল্লেখ করা হয়, এসময় তারা ডিউটিরত পুলিশের উপরও আক্রমন করেন। এতে এএসআই খোরশেদ আলম, এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল বাবুল আহত হন। পরবর্তিতে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

এ ব্যাপারে বিউবো, সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, অভিযুক্ত তনিম কান্তি দত্তকে ইতোপূর্বে অনেকবার বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে। আজ অভিযানের সময়ও বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্টিট। কিন্তু তিনি এসব না শুনে আমাদের উপড় দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আক্রমন করেন, খারপ ব্যবহার করে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা মামলা করেছি।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হামলা ও হেনস্থার শিকার হন ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ও পুলিশ সদস্যরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে ও ৪/৫ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain