শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেট সদর যুবলীগের আহবায়ক হিসাবে নুর আহমদ কামাল কে দেখতে চায়-সদরবাসী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলা যুবলীগের ইউনিটের কমিটি গঠন নিয়ে দৌড়-ঝাপ শুরু হয়েছে। কমিটি গঠনের ঘোষনা দেওয়া হবে এই ঘোষনায় নড়ে-চড়ে বসছেন পদ প্রত্যাশীরা। কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন অনেক পদ প্রার্থীরা। তবে কারা হচ্ছে সিলেট সদর উপজেলা আগামী দিনের কর্ণধার তা জানতে অপেক্ষা করতে হবে কমিটি ঘোষনা পর্যন্তু।

এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট সদর উপজেলা কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) দেওয়ার আহ্বান জানিয়েছে সিলেট জেলা আওয়ামী যুবলীগ।

সিলেট জেলা যুবলীগের আওতাধীন ১০টি ইউনিটের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের তারিখ নির্ধারনের নির্দেশনা দেয়া হয়েছে।গত (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক চিঠিতে ইউনিটগুলোর সাভাপতি/ সাধারণ সম্পাদক বা আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ককে নিজেদের উপজেলাগুওলোর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের তারিখ নির্ধারণের জন্য নির্দেশনা দেন। ইউনিটগুলো হচ্ছে, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা, কানাইঘাট উপজেলা ও পৌরসভা, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ স্বাক্ষরিত পত্রে এসব ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদক বা আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ককে অতিদ্রুত তাদের সাথে যোগাযোগের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সিলেট জেলা যুবলীগের নির্দেশনা অনুযায়ী নুর আহমদ কামাল সিলেট সদর উপজেলার আহবায়ক হিসাবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে।

এ বিষয় নুর আহমদ কামাল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্বে যুবলীগ তার গৌরবময় ইতিহাসকে সমুন্নত রাখতে সারাদেশে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে চলছে। তিনি আরোও বলেন বর্তমান সুযোগ্য নেতৃবৃন্দের নেতৃত্বে যুবলীগের এই অগ্রযাত্রায় একজন সাবেক ছাত্রনেতা ও এক জন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি সিলেট সদর উপজেলায় আমিও কাজ করতে চাই। আমাদের জন্মভূমি সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করতে চাই। যার অংশ হিসেবে আমিও সিভি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি জেলা নেতৃবৃন্দ আমাকে যোগ্য কর্মী বিবেচনা করে দায়িত্ব অর্পণ করেন তাহলে আমি সিলেট সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করবো। আর নেতৃত্বে যেই আসুক না কেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, এটাই আমার কাছে বড় কথা। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে যেন তা প্রতিহিংসায় রূপায়িত না হয়, তা মাথায় রেখে আমরা কাঁধে কাধ মিলিয়ে একসাথে কাজ করবো। তিনি আরোও বলেন ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনিতী করে আসছি। বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াত সমর্থিতদের হাতে হামলা-মামলার স্বিকার হয়েছি। তবুও সংগঠনের সাথে কাজ করেছি। সিলেট জেলার নেতৃবন্দ আমাকে আহবায়ক করবেন বলে আমি আশাবাদি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain