শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ র‍্যাবের হাতে-আটক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচয়ে আটক করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও থেকে তাকে আটক করা হয় বলে দলীয় নেতাকর্মীসহ সিলেটের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

তবে র‍্যাব-৯ সূত্র এমন কোনো তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেনি। এ বিষয়ে জানতে বুধবার সকালে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান আল আলমের অফিসিয়াল মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায়ও কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain