শিরোনাম :
হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন তারেক রহমানের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: নাসিম হোসাইন সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিলেট জেলা পরিষদ: ৩ পদে ৭৩ জনের মনোনয়ন জমা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিলো এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোট ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন তবে জমা দিয়েছেন ৭৩ জন।

তিনি বলেন, চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও ১ জন জমা দিয়েছেন। আর সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দিয়েছেন ১৭ জন। এবং সাধারণ সদস্য পদে ১৩ ওয়ার্ডের ৬৯ জন প্রার্থী মনোনয়ন কিনলেও জমা দিয়েছেন ৫৫ জন।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

তবে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন খান বিজয়ী হতে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain