শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

বঙ্গবন্ধু মানুষের প্রতি আস্থাশীল ছিলেন-সিলেটে-শাজাহান খান এমপি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে আমরা মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি। মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিলো না। বঙ্গবন্ধু মানুষের প্রতি আস্থাশীল ছিলেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদেরকে কখনোই নিরাশ করেননি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। সাথে সাথে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করার আহবান জানান।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট জেলা ও উপজেলা সমূহের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা ১৫ দফা দাবি উত্থাপন করে সম্মানী ভাতা ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা পর্যাপ্ত নয়। সময়ের সাথে সম্মানী ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ টি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধারা চিকিৎসার জন্য গিয়ে হয়রানি হতে হয়। বাংলাদেশে বিসিএস ক্যাডার, সচিব উচ্চপদস্থ কর্মকর্তা আসবে যাবে, কিন্তু মুক্তিযোদ্ধারা বার বার আসবে না। কয়েক বছর পর দূরবীণ দিয়ে খুঁজেও মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের ইউনিট কমান্ডের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান লেবু।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানার পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠণিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম সুলতান আহমদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain