শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

সিলেটের এমসি কলেজের নতুন অধ্যক্ষ পান্না রানী রায়

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক পান্না রানী রায়।

রোববার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে নতুন অধ্যক্ষকে আগামী ২৫ সেপ্টেম্বর নিজ দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।

সদ্য এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে গেছেন। এর প্রেক্ষিতে এই পদটি খালি হওয়ায় পান্না রানীকে নিয়োগ দেওয়া হল।

পান্না রানী রায় এর আগে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain