শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

জগন্নাথপুরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী কারাগারে

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বামী সুমন মিয়া (৩৫) কে রোববার (১৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ওই গৃহবধূর মা মনু বেগম বাদী হয়ে মেয়ের জামাই ও ভাসুরকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। গৃহবধূর স্বামীকে শুক্রবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের নুর মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর পূর্বে বিয়ে হয় জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার মৃত মকদ্দুছ মিয়ার মেয়ে শিপা বেগমের। বিয়ের পর ওই নারী পরপর চার কন্যা সন্তান জন্ম দেওয়া শিপা বেগম ওপর স্বামী সুমন মিয়ার নির্যাতন শুরু হয়। শিপা বেগমের মা মেয়ের সংসারে সুখ ফেরাতে মেয়ের জামাইকে দুই লাখ টাকা ব্যবসার জন্য ধার দেন। ধারকৃত টাকা ফেরত চাইলে ফের শুরু হয় চার সন্তানের জননীর ওপর নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে গত শুক্রবার বিষপান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় রাতেই স্বামীকে আটক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain