শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

নগরীর ক্বীন ব্রীজ এলাকা থেকে ৮ বছরের শিশু নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকা থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৫টায় সে সিলেট কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রীজের উত্তরপাড়ের সুরমা নদী এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজ প্রথম লাল কাষ্টঘর সুইপার কলোনীর অপু লালের ছেলে। এ ব্যাপারে অপু লাল সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ২০০৬। তাং- ১৮/০৯/২০২২ইং।
জিডি সূত্রে জানা যায়, অপু লাল তার ছেলে প্রথম লালকে নিয়ে ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রীজের উত্তরপাড়ের সুরমা নদী এলাকা পূজা দিতে যায়। অপু লাল পূজা শেষে সুরমা নদীতে গোসল করতে নামেন। অপু লালের গোসল শেষে তিনি তার ছেলে প্রথম লালকে দেখতে পাননি। পরে আশপাশের এলাকা সহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
হারানো সময় তার পরণে ছিল হাফ প্যান্ট (শীরে শার্ট ছিল না), তার গায়ের রং উজ্জল ফর্সা, শারীরিক গড়ন হালকা-পাতলা, উচ্চতা- ৩ ফুট ৬ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৭৮৫ ৪১২০৬৩ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবার। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain