শিরোনাম :
সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

সিলেটবাসীকে শারদীয় শুভেচ্ছা জানালেন নুর আহমদ কামাল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় সম্মনয়কারী নুর আহমদ কামাল।

 

এক শুভেচ্ছা বার্তায় নুর আহমদ কামাল বলেন, সিলেট ধর্মীয় সম্প্রীতির অন্যতম এক স্থান । এখানে সকল ধর্মাবলম্বী মানুষ উৎসবে-আনন্দে, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন করেন । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে উৎসবের উন্মাদনা দেখা যায় তা কিন্তু সত্যিই আমাদের পুলকিত ও মুগ্ধ করে। এই উৎসব বাঙালির ঐতিহ্য। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।’ শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন নুর আহমদ কামাল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain