শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সিলেট আম্বরখানা-টুকেরবাজার সড়ক, চার লেন এর উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর আম্বরখানা-টুকেরবাজার সড়ক চার লেনে রূপান্তরিত করা হচ্ছে। আজ শুক্রবার (৭ অক্টোবর) চার লেনের এ সড়কটির কাজের উদ্বোধন করেন সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

 

 

এসময় তিনি বলেন- ‘আম্বরখানা-টুকেরবাজার সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের কষ্টের কথা জেনে আমরা এ সড়কটিকে চার লেনে রূপান্তরিত করার প্রকল্প হাতে নেই। আজ ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজের উদ্বোধন করা হয়েছে। আশাকরি কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে।’

 

 

তিনি আরও বলেন- ‘রাস্তার স্থায়িত্ব ধরে রাখতে আমরা আরসিসি ঢালাই দিয়ে এ রাস্তার কাজ করছি। ইতোমধ্যে এক অংশের কাজ শুরু হয়েছে। বাকি অংশের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সে ব্যাপারে সকলকে নজরদারি করতে হবে।’

 

 

এসময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এ সড়ক নির্মাণ করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain