শিরোনাম :
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

রাগীব-রাবেয়া মেডিকেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার”। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ, মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শফিউল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসক শিক্ষার্থীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain