শিরোনাম :
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন

‘মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে বিএনপি, কেউ রুখতে পারবে না-খসরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিউজ ডেস্ক :: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের আগে বাস ধর্মঘট ডাকা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় মৃত্যু বাজি রেখে বিএনপি আন্দেলনে নেমেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকার জনগণকে ভয় পায় বলেই বিএনপির গণসমাবেশের আগে বাস ধর্মঘট ডাকা হচ্ছে। বরিশালে সমাবেশের আগের দিন ধর্মঘট ডাকা তারই প্রমাণ।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপি জনগণকে নিয়ে মৃত্যু বাজি রেখে আন্দোলনে নেমেছে। সেখান থেকে কেউ রুখতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain