শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

কামাল হত্যা: মামলা হয়নি, খুনিদের ধরতে অভিযানে পুলিশ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার ১৫ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। এছাড়া এ ঘটনায় এখনো কাউকে গেপ্তারও করা হয়নি। তবে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পুলিশ তৎপর রয়েছে। পুলিশ বলছে কামালের হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে গতকাল রোববার রাত নয়টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় আ ফ ম কামালকে। তিনি ছিলেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তার বাড়ি নগরের সুবিদবাজার এলাকায়।

সোমবার সকাল থেকে নিহতের মরদেহের ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষে আ ফ ম কামালের মরদেহ। পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানায় পুলিশ।

এদিকে আ ফ ম কামালের মরদেহ দাফনের পর বিএনপি তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির সিলেট জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, এখনো কোনো মামলা হয়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, রোববার রাতে বড়বাজার এলাকায় নিজের প্রাইভেটকারে বসা ছিলেন কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এমএজি ওসমানী মেডিকেলে নেয়ার পর তার মৃত্যু হয়। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর বিএনপি।ওসমানী মেডিকেলের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী নানা শ্লোগান তুলে মিছিল করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। তারা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এরপর নগরীতে লাঠি হাতে মিছিল করে নেতা-কর্মীদের একটি অংশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain