শিরোনাম :
ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট জেলা যুব মহিলা লীগের সভাপতি শীলা- সাধারণ সম্পাদক দিনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা যুব মহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাজিরা বেগম শীলাকে সভাপতি ও ডাক্তার দিনা বেগমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সিলেট জেলা পরিষদে সিলেট জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেল সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজমা বেগম এবং গীতা পাঠ করেন রিক্তা চক্র।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

মঙ্গলবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি ডেইজি সারোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি আবিদা আঞ্জুম মিতা এমপি, সহ-সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, সহ-সভাপতি পারভীন খায়ের, সহ-সভাপতি নারগীস মাহতাব, যুগ্ম সম্পাদক নুসরাত জাহান জেসমিন, সাংগঠণিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না ও সহ-সম্পাদক লাভলী সুলতানা প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain