শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলাদ আহমেদ ও ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম নজরুলকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে পরবর্তীতে মিথ্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খাঁন।

গত ৫ই নভেম্বর দিবাগত রাতে পুলিশ তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতার করে, দীর্ঘ ২৩ঘন্টা থানা হাজতে রেখে পরে মিথ্যা মামলায় আটক দেখায়,

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খাঁন। বৃহস্পতিবার নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে বলেন, দেশের মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে দুঃসহ অবস্থায় রয়েছে বিএনপি যখন মানুষের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামরত, সিলেটের নেতাকর্মী যখন বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তখন পুলিশ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করছে, গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন দমিয়ে রাখতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মিলাদ ও নজরুল সহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain