শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

বিএনপি নেতা কামাল হত্যা: আলী আহমদের নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সিলেট ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও সাবেক ছাত্রনেতা আ ফ ম কামালকে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত আলী আহমদ বলেন, ত্যাগী বিএনপি নেতা আ ফ ম কামালকে খুন করার মাধ্যমে একজন ত্যাগী জাতীয়তাবাদী সৈনিককে বিদায় করা হলো। তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমদেনা জানিয়ে তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারদলীয় সন্ত্রাসীরা দেশে হামলা-মামলা খুনের রাজত্ব কায়েম করেছে। শহর থেকে গ্রামে প্রতিদিনই রক্ত ঝরছে, মানুষের প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। সন্ধ্যা রাতে সাবেক ছাত্রদল নেতা ও ত্যাগী বিএনপি নেতা আ ফ ম কামালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অবিলম্বে ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain