শিরোনাম :
শান্তিগঞ্জের বড়মোহা গ্রামের মাদ্রাসা ও স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন সিলেট কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল কফিনবন্দি হয়ে সিলেট ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ যুবক কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ

১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলে জেলা যুবদলের লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেছে সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট সদর উপজেলার মেজরটিলা, খাদিমপাড়া, শাহপরান (রহঃ) মাজার গেইট এলাকায় বিভিন বিপনী বিতাণ ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেন, আগামী ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে সিলেট বিভাগীয় গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগদান করতে হবে। গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। আওয়ামী লীগ বাকশালী সরকার পতিনের ঘন্টা বাজাতে এই গণসমাবেশ হবে এক অন্যান্য দৃষ্টি স্থাপন। তিনি আরো বলেন, এদেশে কোনো নির্দলীয় সরকার নেই, তাই লুটপাঠ, খুন, গুম বিভোর হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরপেক্ষ, নির্দলীয় সরকার গঠনে আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হবে এবং বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা যুবদল নেতা হাবিবুর রহমান রুমেল।

জেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কবির আহমদ, জি এম বাপ্পি, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল মালেক, আবু হানিফ, মির্জা জাহেদ, শাহজাহান আহমদ, কবির উদ্দিন লিটন, রায়হান আহমদ, এড. আব্দুল্লাহ আল মামুন হিরা, শেখ শহিদ, ফাহিম আহমদ, জিল্লু আহমদ, শিমুল, নিজাম উদ্দিন খান, শাহাদাত হুসেন বাবু, ইসলাম উদ্দিন, আশরাফুল আলম আহাদ, দুলাল আহমেদ, সৈয়দ রহমান, আবদুল মান্নান মনা, সালেহ আহমদ খালেদ, কামাল আহমদ, শায়েল আহমদ, মাসুম আহমদ সহ সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain