শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

ঢাকায় বিএনপির সমাবেশ: সিলেটে মাঠে পুলিশের ১০ টিম

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনার পর সিলেট নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নজরদারিতে রাখা হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকে।

এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০টি টিম সতর্কাবস্থায় রাখা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, বিক্ষোভ-সভার নামে কোথাও কোনো ধরণের অরাজকতার চেষ্টা চালানো হলে প্রতিহিত করবে পুলিশ।এখন পর্যন্ত সিলেট নগরী শান্ত রয়েছে।

এছাড়া জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, মেন্দিবাগ, সুবহানীঘাট, জিতু মিয়ার পয়েন্টি, রিকাবিবাজার, দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বরসহ নগরের প্রবেশদ্বারগুলোতে কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

পুলিশ সূত্র গেছে, ঢাকায় সংঘর্ষের ঘটনার পর বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সবক’টি ইউনিটকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাতেও পুলিশের টহল জোরদার করা হয়। পাশাপাশি বিএনপির অপতৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। কোথাও বিক্ষোভ সমাবেশের নামে অরাজকতার চেষ্টা চালানো হলে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।

তাছাড়া যাদের মাধ্যমে নগরজুড়ে অরাজকতা সৃষ্টি হতে পারে বিএনপি ও অঙ্গ সংগঠনের সেসব নেতার গতিবিধির ওপর নজরদারি চলছে। পাশাপাশি রাজনৈতিক দুর্বৃত্ত ও বিভিন্ন নাশকতার মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain