শিরোনাম :
সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজবাড়ীর কালুখালীতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল শেখ ওরফে মনো (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদুল শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সুদ কারবারি বলে জানা যায়।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সকাল ৯টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়িতে একা থাকার সময় শহিদুল শেখ ওই বাড়িতে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালান। এ সময় পাশ্ববর্তী বাড়ির লোকজন উপস্থিত হয়ে তাদের বিবস্ত্র অবস্থায় দেখেন। পরে শহিদুল শেখ পালিয়ে যান।

 

ঘটনার দিন রাতেই কালুখালী থানায় শহিদুল শেখকে আসামি করে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘এ ঘটনায় শহিদুল শেখ ওরফে মনোকে গ্রেপ্তার করে আজ রোববার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain