শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট আওয়ামী লীগের আওতাধীন ১৪নং ওয়ার্ডের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। (১৮ ডিসেম্বর) রোববার দুপুরে সিলেট রেজিস্ট্রার মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এসে এ র‌্যালি সমাপ্ত হয়।
বিজয় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। এসময় তিনি বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বিধায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অবহেলিত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে তাদের সম্মান জানানো হচ্ছে। সর্বোপরী তাঁরা মারা যাবার পর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এভাবে আমাদের বীর সেনানিদের আমরা স্মরণ করে যাচ্ছি।
বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-এডভোকেট বিজয় কুমার দেব বুলু, দিপক রবি দাস, কালু লাল পাল, অমর দত্ত, মাসুক আহমদ, রাজু দত্ত, বাবুল দেব, পান্না দেব, গোবিন্দ দেব, বকুল রবি দাস, নিখিল কর, মতি কর, শংকর কর্মকার, উজ্জল কর, জুয়েল দেব অনিক, কামাল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain