শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে সিলেটের নাদেল পুনর্নির্বাচিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে টানা দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধনের পর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনয়তনে শুরু হয় কাউন্সিল অধিবেশন, যাতে সাড়ে ৭ হাজার কাউন্সিলর পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন । কাউন্সিল অধিবেশনে দলের পুনর্নির্বাচিত সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
শফিউল আলম চৌধুরী নাদেল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর প্রথম বার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।
তিনি ১৯৮৭ সালে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। শফিউল আলম চৌধুরী নাদেল বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain