শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জে চোরাই গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি গরু উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ৭ টায় উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল গফুর (৩৫) উপজেলার চাঁনপুর গ্রামের হাসন আলীর পুত্র।

মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়দেও গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরুগুলো আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পচাত্তর হাজার টাকা। বর্তমানে ৩ টি গরু থানা হেফাজতে রয়েছে। ওসি জানান, অন্যান্য চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain