শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী রেজাউল করিম শাফি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার উদ্দোগে মাদরাতুল হুদায় জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন হাফিজ রেজাউল করিম শাফি। উক্ত প্রতিযোগিতায় আরো দুজন প্রতিযোগিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত (২১ ডিসেম্বর) বুধবার রাজধানী ঢাকায় বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল হাদিস প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় বাছাইপর্ব থেকে উত্তির্ণ হয়ে মাদরাসাতুল হুদা সাদারপাড়া সিলেট এর তিনজন প্রতিযোগি হাফিজ রেজাউল কারিম, মাশহুদ আল হাবিব, আবদুল্লাহ আল মাসরুর নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করে মাদরাসাতুল হুদা সাদারপাড়া সিলেট’র প্রতিযোগি হাফিজ রেজাউল কারিম শাফি, ১৫ তম স্থান অর্জন করে হাফিজ মাশহুদ আল হাবিব, ২৬ তম স্থান অর্জন করে হাফিজ আবদুল্লাহ আল মাসরুর।
বুধবার (২৮ ডিসেম্বর) বাদ যোহর বাংলাদেশ কওমি ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাদারপাড়া মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতী আজিজুর রাহমান সাহেব ও সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল্লাহ মারজান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেণ সিলেট’র প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ি হাফি.। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের কেন্দ্রীয় মহা সচিব আ.স.ম. আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা উনাইস, মাওলানা আবদুল খালিক, ইউকে প্রবাসী এস.কে. মারুফ আহমহদ সহ মাদরাসার শিক্ষক, এলাকার মুরব্বিয়ান ও উক্ত মাদরাসার শিক্ষকবৃন্দ। শেষে গাছবাড়ি হুজুরের দুয়া ও নসিহতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain