শিরোনাম :
সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

জগন্নাথপুরে নুরেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নুরেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩১০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্বজনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে শিক্ষানুরাগী হাজী আক্কাছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিলাউরা হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইন্সট্রাক্টর হারুন রশিদ, স্বজনশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ্ , বিশিষ্ট শিক্ষানুরাগী ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো: আবু সাদেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া, রাপুরাই মারমা, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মিয়া তালুকদার,বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন আহমেদ তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আমেরিকান প্রবাসী ও নুরেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: হারুন মিয়া একজন জনদরদি ও শিক্ষা প্রেমিক। তিনি সুদুর প্রবাসে থেকেও দেশের শিক্ষার উন্নয়নে কাজ করছেন। হারুন মিয়ার মত অন্যান্য ধনাঢ্য ব্যক্তিরা দেশের সামাজিক উন্নয়নে এগিয়ে আসলে দেশ আর দরিদ্র থাকবে না। উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে খুব বেশী সময় লাগবে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain