শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

আও লীগকে ক্ষমতা ছেড়ে মাফ চাওয়ার আহ্বান-সিলেটে গয়েশ্বর

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদের সব উপকরণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে সরকার। অতীতের সকল কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে জনগনের কাছে ক্ষমা চাইতে হবে।

 

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীরর রেজিস্ট্রি মাঠে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গয়েশ্বর বলেন, বিএনপির ১০ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। এসময় আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশেরও ঘোষণা দেন তিনি।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বুধবার (১১ জানুয়ারি) সারাদেশের ন্যায় সিলেটেও গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন রেজিস্ট্রি মাঠে। সকাল সাড়ে ১১ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে এই কর্মসূচি শুরু হয়।

 

গণ অবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গরু, ছাগল চুরি থেকে শুরু করে রিজার্ভ চুরি সাথেও আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এখন সব চুরের নিরাপদ আশ্রয়স্থল।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain